ইবরহীম ইবন হামযা (র.) ...... আবূ হুরায়রা (রা.) থেকে বর্ণীত , তিনি রসুলুল্লাহ সল্লল্লহু আলাইহি ওয়া সাল্লাম কে বলতে শুনেছেন , “বলত যদি তোমাদের কারো বাড়ীর সামনে একটি নদী থাকে , আর সে তাতে প্রত্যহ পাঁচবার গোসল করে , তাহলে কি তার দেহে কোন ময়লা থাকবে ? তারা বললেন , তার দেহে কোন ময়লা বাকী থাকবে না । রসুলুল্লাহ সল্লল্লহু আলাইহি ওয়া সাল্লাম বললেন ঃ এ হল পাঁচ ওয়াক্ত সালাতের উদাহরণ । এর মাধ্যমে আল্লাহ তা’আলা বান্দার গুনাহসমুহ মিটিয়ে দেন ।
good